কেমদ্রুম যোগ একটি অশুভ যোগ। এই যোগ জন্মকুন্ডলিতে থাকলে নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় জাতক জাতিকাকে। এই যোগে জন্ম হলে জাতব্যাক্তি ধনী বা রাজপরিকারে জন্মগ্রহণ করলেও পরবর্তীকালে দরিদ্র ও দুঃখী হয়ে। থাকে আত্মীয়স্বজন ও পরিবার থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যদি জন্মকুণ্ডলীতে চন্দ্রের উভয়স্থানে অর্থাৎ দ্বিতীয় ও দ্বাদশে কোনো গ্রহ না থাকে তবে "কেমদ্রুম" যোগ সূচিত হয়। চন্দ্রের চতুর্থে ও দশম স্থানে গ্রহ না থাকলেও এই যোগ সূচিত হয়। এই যোগে জাতক জাতিকা শারীরিক ও মানসিক দিক থেকে মাঝে মাঝেই বিষন্ন বোধ করবে। এবার দেখে নেওয়া যাক কেমদ্রুম ভঙ্গ যোগ কিভাবে দেখা হয়:-
১. কেমদ্রুম যোগ এবং রাজযোগে উভয়ের প্রভাবে জন্ম হলে - চন্দ্র যদি সকল গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে "কেমদ্রুম যোগ" ভঙ্গ হয়। এতে রাজযোগের সম্পূর্ণ ফল লাভ হয়।
২.চারটি কেন্দ্রে গ্রহ থাকলে এই যোগ ভঙ্গ হয়।
৩.তুলারাশি বৃহস্পতি-মঙ্গল যুক্ত, রবি কন্যায় এবং চন্দ্র মেষে ইঁহাকেলে এই যোগ ভঙ্গ হয়।
৪.চন্দ্র বা শুক্র কেন্দ্রে অবস্থান করে বৃহস্পতি বা শুভগ্রহযুক্ত ও দৃষ্ট হলে কিংবা চন্দ্র ও শুক্র যদি স্বক্ষেত্রে, মূলত্রিকোণে, তুঙ্গে বা মিত্রগ্রহে থাকে তবে "কেমদ্রুম ভঙ্গ যোগ" হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন