শনিবার, ১ এপ্রিল, ২০২৩

গৃহ সীমানার লক্ষণ বিচার :কোন গাছ থাকলে শুভ ও অশুভ বিচার


১. গৃহের পূর্বদিকে চাঁপাফুলের গাছ থাকলে- অর্থাদি ও অন্নাদির অভাব থাকেনা। গৃহীর সৌভাগ্য বৃদ্ধি হয়। 

২.গৃহসীমানায় আম,কাঁঠাল,লেবু,বেল ও কুলগাছ থাকলে -প্রজাবৃদ্ধি হয়, অর্থাৎ পুত্র পৌত্রাদি বৃদ্ধি হয়। 

৩. উপরোক্ত গাছগুলি যদি গৃহের ডানদিকে থাকে তাহলে দৈনন্দিন সৌভাগ্য লাভ হয়ে থাকে। 

৪. গৃহের পূর্বদিকের সীমানায় বা দক্ষিণ সীমানায় আনারস ও জাম গাছ থাকলে - বন্ধুবান্ধব ও আত্মীয়বৃদ্ধি হয়। 

৫. গৃহের দক্ষিণ বা পশ্চিম সীমানায় অথবা ঈশান কোনে সুপারি গাছ থাকলে গৃহস্থের পুত্র-পৌত্রাদি বৃদ্ধি হয়। 

৬. গৃহ সীমানার আশপাশে নারকেল গাছ থাকা গৃহস্থের মঙ্গলজনক। 

৭. গৃহের আশেপাশে তাল,তেঁতুল,ডুমুর,শিমুল,বট ও বাঁশ গাছ থাকলে গৃহস্থের কোনও উন্নতি হয়না, এবং নানাপ্রকার অমঙ্গল হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন