শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

সুখী দাম্পত্যজীবনের যোগ

শুভ দাম্পত্য যোগ 

১. সপ্তমভাব ও ভাবপতি শুভ ও বলবান হয়ে শুভ বৃহস্পতি ও শুক্রের সঙ্গে যোগ সম্মন্ধ তুললে।
২. লগ্নপতি লগ্নে ও সপ্তমপতি সপ্তমে শুভ ও বলবান হলে।
৩.লগ্নপতি ও সপ্তমপতি স্বক্ষেত্রাদি গুণযুক্ত হয়ে কেন্দ্রে বা ত্রিকোণে থাকলে।
৪. লগ্নে ও সপ্তমে শুভ গ্রহ যুক্ত হলে।
৫. সপ্তমভাব ও শুক্র বলবান হলে।
৬. সপ্তমে শুভ গ্রহের দৃষ্টি থাকলে এবং চতুর্থ ও অষ্টমভাবে কোনো পাপগ্রহের প্রভাব না থাকলে।
৭. সপ্তমপতির উপর শুভ বৃহস্পতি বা শুক্রের দৃষ্টি পড়লে।
৮. বৃহস্পতি সপ্তমপতি হয়ে সপ্তমে দৃষ্টি দিলে।
৯. চন্দ্র ও বৃহস্পতি একত্রে একাদশে অবস্থান করে শুভগ্রহের দৃষ্টিপ্রাপ্ত হলে।
১০. সপ্তমপতি তুঙ্গী হয়ে নবম অবস্থান করলে।
১১. দ্বিতীয়ভাবে নবম ও একাদশে শুভগ্রহের দৃষ্টি থাকলে বা শুভগ্রহযুক্ত হলে।
১২. স্বামী স্ত্রী উভয়েরই শুভ রবি ও চন্দ্র একই স্থানে বা সমসপ্তমে , তৃতীয়ে ,একাদশে,বা পঞ্চমে অবস্থান করলে সুখী দাম্পত্য জীবনের যোগ সূচিত হয়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন